Cart Total Items (0)

Cart

PDF Book: B for Bath – গ তে গোসল In Stock

20.00৳ 

এক সুন্দর সকালে গোয়েন্দা শিকু বের হলো নতুন মিশনে, সঙ্গে তার দুই সহকারী ভেড়া মানিক আর রতন। হঠাৎ তারা দেখল  এক ব্যাঙ আর এক মাছ শুকনো জমিতে! শিকু বলল, “এ তো রহস্য!” তদন্ত করতে গিয়ে শিকু জানতে পারল, তাদের পুরনো পুকুর নোংরা হয়ে গেছে ভরা প্লাস্টিক বোতল, পলিথিন, আর নানা রকম আবর্জনায়। পুকুরের পানি কালো হয়ে গেছে, আর কেউ সেখানে বাঁচতে পারছে না!

তখন শিকু সিদ্ধান্ত নিল, পুকুরটা পরিষ্কার করতে হবে। সুমনা, বাহাদুর, আর সিসিমপুরের সবাই মিলে শুরু হলো বড় পরিষ্কার অভিযান! এক সপ্তাহের মধ্যেই পুকুর আবার হয়ে উঠল ঝকঝকে, স্বচ্ছ পানি আর প্রাণে ভরা এক সুন্দর জায়গা।

এই মনোমুগ্ধকর গল্পটি শেখায়, একসাথে কাজ করলে আর প্রকৃতিকে ভালোবাসলে, পৃথিবীটা আরও সুন্দর হয়ে ওঠে।

Category: ,